বিশ্ববাংলা
ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমন নামে এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার দেশটির পালমা কাম্পানিয়ায় মৃত্যুবরন করেন তিনি।
মোহাম্মদ সুমনের বাড়ী গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়াতকারচালা গ্রামে।
জানা যায়, গত শুক্রবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পর তাকে মৃত ঘোষণা করেন, কর্তব্যরত চিকিৎসকরা।
বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



