দেশবাংলা

ব্রীজের অভাবে দুর্ভোগে সৈয়দপুর-শাহারপাড়া

গোবিন্দ দেব, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সংযোগ সড়কে রত্না নদীর ওপর ব্রীজ না থাকায়, চরম দুর্ভোগে রয়েছেন, এলাকার কয়েক হাজার মানুষ। আর ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে দ্রুত সময়ের মধ্যে ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়েছেন, সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আহমদাবাদ, বুড়াইয়া, কুড়িহাল গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে চলাচলের একমাত্র পথ রত্না নদীর ওপর দিয়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন, এ এলাকার সাধারণ জনগন ও শিক্ষার্থীরা। আর এ সাকো থেকে পড়ে অনেক সময় ঘটছে দূর্ঘটনা।

এলাকাবাসী জানান, বর্তমান সরকারের সময়ে উপজেলার গ্রামীন রাস্তাঘাট, ব্রীজের কাজ হলেও প্রায় ১০ বছর ধরে অত্র এলাকার রাস্তায় সরকারি কোন কাজ হয়নি। প্রবাসীদের অর্থায়নে ২৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে।  এখন রত্না নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবী আমাদের।

উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার আশ্বাস জানিয়ে বলেন, কতৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নজরে নিয়েছেন এখন দ্রুত সময়ের মধ্যে ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে  বলে আশা করছি।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button