
হাকিম মোড়ল, ঢাকা : জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে প্রয়োজনে নিজে থানায় ওসিগিরি করার কথা জানালেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা এনে জনমনে স্বস্তি দিতে ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার। এসময় থানা পর্যায়ে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শফিকুল ইসলাম। এছাড়া ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তনে ট্রাফিক পুলিশের উধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেয়ার কথাও জানান তিনি।
পুলিশের সেবা জনবান্ধব করতে বিভিন্ন কর্মপরিকল্পনা কথা তুলে ধরেন তিনি। কোন পুলিশ সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তাকে ছাড় না দেয়ারও হুশিয়ার দেন ডিএমপির এই নতুন প্রধান।
শফিকুল ইসলাম দীর্ঘদিন ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর ডিএমপি মিডিয়া সেন্টারে এটাই প্রথম সংবাদ সম্মেলন ডিএমপির নবনিযুক্ত কমিশনারের।
বাংলাটিভি/ এসনূর



