
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ প্রকাশ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়।
ভোর রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোহিঙ্গা ডাকাত হাবিবকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তাকেসহ মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অভিযানে যায় পুলিশ।
এ সময় পাহাড়ি আস্তানায় সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী আহমদের ছেলে।
বাংলাটিভি/ এসনূর



