দেশবাংলা
কাঁচপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ৩০

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বেতন-ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য কয়েকটি সুযোগ সুবিধার দাবিতে সকালে কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে, এ সংঘর্ষ বাঁধে।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কালে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে শ্রমিকরা। এতে প্রায় ১০জন পুলিশ সদস্য আহত হয়।
বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাটিভি/ এসনূর



