বাবুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

দেশের অন্যতম কাপড়ের বাজার নরসিংদীর সেখেরচর বাবুর হাটে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার শাহ আলম মিয়ার নেতৃত্বে গতকাল দিন্যাপী এ অভিযান পরিচালিত হয়।
সেখেরচর বাবুর হাটের অনেকে ত্রুটিপূর্ণ কাগজপত্র নিয়ে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানান, ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসায়ীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, বাজারের প্রকৃত ব্যবসায়ী না হয়ে ক্ষমতার অপব্যবহার করে অনেকে ভিটি বন্দোবস্ত নিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন,যা সরকারের বন্দোবস্ত আইনের পরিপন্থি।
এছাড়া বাজারের ফুটপাত দখল করে পথচারীদের দূর্ভোগ সৃষ্টিসহ বিভিন্ন কাগজপত্রে গড়মিল পরিলক্ষিত হয়। পরে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে সরকারের কোষাগারে রাজস্ব জমাদানের মাধ্যমে কাগজপত্র বৈধ করে নেয়ার জন্য সময় দেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান,জেলা চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, বাবুর হাট বণিক সমিতির সভাপতি মনির হোসেনসহ অন্যরা।



