দেশবাংলা
পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় ক্যাপ্টেন এস আলী মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক ছামিউল ইসলাম এর বিরুদ্ধে স্কুলে কর্মরত শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ধর্ষিতা শিক্ষিকা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। লিখিত এজাহারে তিনি অভিযোগ করেন, স্কুলের পরিচালক ছামিউল দীর্ঘদিন তার সাথে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বারবার বিয়ের তাগাদা দিলেও কৌশলে এড়িযে যান তিনি।
গত ১২ সেপ্টেম্বর শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভর বরাবর অভিযোগ করলে বাদির জবানবন্দি লিপিবদ্ধ করে নগরকান্দা থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগটি পাঠান।



