দেশবাংলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বগুড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল নন্দীগ্রাম উপজেলার মাজগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ঔষধ আনতে যাওয়ার পথে, মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার দপ্তরী বাবলু ওই ছাত্রীকে জোরপূর্বক স্থানীয় একটি মাটির ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা বাবলুকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, আটককৃত বাবলু প্রাথমিক জিজ্ঞাসায় ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।



