দেশবাংলা
মাজগ্রামে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাম সিনিয়র ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
সকালে থালতা মাজগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসা চত্ত্বরে এ কর্মসূচী পালন করে তারা। এতে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা একরামুল হক, মাজগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা একরাম হোসেন, সমাজসেবক হাফিজুর রহমান, আমজাদ হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
গত শনিবার মাজগ্রাম সিনিয়র ফাজিল মাদরাসার দপ্তরী কর্তৃক ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। পরে ধর্ষক আলমগীর হোসেন বাবলুকে গ্রামবাসি আটক করে পুলিশে সোপর্দ করে।



