দেশবাংলা
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ঝিনাইদহ ও সাতক্ষীরাতে

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও উল্টো চিত্র দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আক্রান্তের সংখ্যা বেড়েছে ঝিনাইদহ ও সাতক্ষীরাতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬শ ৫৩জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০৩ জনের মৃতের তথ্য জমা পড়েছে অধিদপ্তরে। এর মধ্যে ১১৬ টি মৃতের তথ্য পর্যলোচনা করে, ৬৮ জন ডেঙ্গুতেই মারা গেছে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।
এদিকে, গাজীপুর, ময়মনসিংহ, চাঁদপুর, ঝিনাইদহ, ভৈরবসহ বেশকিছু জেলায় কমে এসেছে এডিসবাহিত রোগটির প্রকোপ। আক্রান্তদের তরল খাবার দেয়ার পাশাপাশি পরিচ্ছন্ন-পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের।



