দেশবাংলা

ব্রীজের অভাবে থমকে আছে চর রাজিবপুরে ‘বর্ডার হাট’

মাজহারুল ইসলাম, রৌমারী : কুড়িগ্রামের চর রাজিবপুর বর্ডার হাট সংলগ্ন জিনজিরাম নদীর ওপর একটি ব্রীজের অভাবে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালামাল পারাপার করছে জীবনের ঝুঁকি নিয়ে। চর রাজিবপুর উপজেলা এবং রৌমারী উপজেলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিনপুর্বে অবস্থিত এই বর্ডার হাট। জিনজিরাম নদীটি ভারত থেকে বয়ে আসা একটি শাখা নদী। কালের আবর্তে ভাঙ্গনের তান্ডব থেমে গেলেও, বন্ধ হয়নি স্রোতধারা।

বর্তমানে একটি ব্রীজের অভাবে নৌকাযোগে যাতায়াত করতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীসহ স্থানীয়দের। ১শ মিটার প্রস্তের এ নদীর ওপর একটি ব্রীজ নির্মাণের দাবি বর্ডার হাটের ব্যবসায়ী, বিজিবি ও স্থানীয়দের। ২০১২ সালে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে কুড়িগ্রামের চর রাজিবপুরে ‘বর্ডার হাট’ নামে এই হাটটি স্থাপন করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবী জানিয়ে বলেন, এ অঞ্চলের মানুষ বর্ষা মৌসুমে ডিঙ্গি নৌকা, কলাগাছের ভেলা ও নানা উপায়ে নদী পারাপার হয়। আর শুকনো মৌসুমে প্রতিবছর চাঁদা তুলে বাঁশ কাঠ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে জিঞ্জিরাম নদীর পুর্ব পাড়ের সীমান্ত সংলগ্ন গ্রামের মানুষ নদী পারাপার করে।

তবে ব্রিজসহ এ হাটের বিভিন্ন সমস্যা ও অভিযোগের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রিংকু চাকমা, চর রাজিবপুর বর্ডার হাট পরির্দশন করেছেন। এসময় হাটের ক্রেতা বিক্রেতারা একটি ব্রীজ নির্মানসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রিংকু চাকমা বলেন, বর্ডার হাটে যোগাযোগ ও ব্যবসায়ীক কাজ সমৃদ্ধ করতে জিনজিরাম নদীর ওপর ব্রীজ নির্মাণের এই দাবি বিবেচনায় আনা হবে।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button