জেদ্দায় প্রতারণার শিকার বাংলাদেশিদের সংবাদ সম্মেলন

সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের লোভনীয় অফার ও সাশ্রয়ী মূল্যে জমি ও ফ্লাট ক্রয়ের প্রলোভনে দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করায় শতাব্দী হাউজিং লিমিটেডের ডিরেক্টর আনিসুর রহমানের নামে সংবাদ সম্মেলন করেছে, ভুক্তভোগী বাংলাদেশিরা।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন জেদ্দা থাকার সুবাদে আনিসুর রহমান প্রবাসীদের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। বর্তমানে সৌদি আরব ছেড়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে প্রবাসীরা।
তাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেলের মাধ্যমে, বাংলাদেশ সরকারের প্রতি কষ্টার্জিত অর্থ ফেরতের দাবি জানান তারা।
এসময়, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, ইঞ্জিনিয়ার আবু ফারুক, কাজী নিয়ামুল বশির, মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া, হুমায়ন কবির, মোজাম্মেল হক, মোহাম্মদ আশিক ও অলি উল্লাহ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ এসনূর



