অবৈধ প্রবাসীদের দেশে ফিরতে চলছে নাম নিবন্ধন

বাবু সাহা, লেবানন : লেবাননে গত রোববার থেকে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৯টা থেকে বিকেল ৭টা পর্যন্ত প্রায় ১৪’শ অবৈধ প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। এ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
লেবাননে, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। নিবন্ধনের প্রথম দিন গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৭টা পর্যন্ত প্রায় ১৪ শত অবৈধ প্রবাসী বাংলাদেশি এক বছরের জরিমানা ও এয়ার টিকিটের টাকা পরিশোধ করে দূতাবাসে নাম নিবন্ধন করেন। এদের মধ্যে বেশীরভাগই ছিল নারী শ্রমিক।
এসময় রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার জানান, নিবন্ধনকৃত সকল প্রবাসীকে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেশে পাঠানো হবে। এই সুযোগটি গ্রহন করতে সকল অবৈধ প্রবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
এদিকে বড় অংকের জরিমানা ছাড়াই নাম নিবন্ধন করতে পেরে আনন্দ প্রকাশ করে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাটিভি/ এসনূর



