বিশ্ববাংলা
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

মালয়েশিয়ায় শামীম নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন তিন ইন্দোনেশিয়ান নাগরিককে শনাক্ত করেছেন তদন্ত কর্মকর্তা।
পাসপোর্টে দেয়া তথ্য অনুযায়ী, শামীমের বাড়ী, মুন্সীগঞ্জের আকল মেঘ এলাকায়। তার পিতার নাম, মোহাম্মদ মোকলেছ। গত রোববার সকালে রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট এলাকায় একটি প্রাইভেটকার থেকে রক্তাক্ত অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাতুক সেরি মজলান। রোববার ময়নাতদন্তের জন্য লাশ কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির একটি পরিস্কার পরিছন্ন কোম্পানীতে কর্মরত ছিলেন এই রেমিটেন্স যোদ্ধা।



