বিশ্ববাংলা

বৈধতা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন ১৭৫ শ্রমিক

নিঃস্ব হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি শ্রমিক। এছাড়া রিয়াদ অভিবাসী ক্যাম্পে এখনও হাজার খানেক বাংলাদেশী কর্মী রয়েছেন বলে জানিয়েছেন তারা।

ফিরে আসা শ্রমিকরা জানান, বৈধ আকামা থাকা সত্ত্বেও দেশটির প্রশাসন জোরপূর্বক গ্রেফতার করে জেলখানায় কিছুদিন রাখার পর, দেশে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের। এছাড়াও কয়েকজন কর্মীর অভিযোগ, তাদের কফিল আকামা নতুন করে নবায়ন করেনি। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস তাদের কোন সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন ফিরে আসা কর্মীরা।

তারা বলেন, সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হতে পারে সৌদি আরবের শ্রমবাজারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button