দেশবাংলা
আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে দেয়া প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসময় তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন।
স্থানীয়রা জানায়, চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুইবছর আগে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালীরা। সকালে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিছিন্ন এবং রাইজারগুলো খুলে নেয়।
প্রকৌশলী আবু সাদাৎ জানান,পর্যায়ক্রমে সকল অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নসহ,জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



