দেশবাংলা
চাঁদপুরে দরিদ্রদের মাঝে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

চাঁদপুরে দরিদ্রদের মাঝে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল কম দেয়া ও প্রতি বস্তা বাবদ ২০ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম গেল ১৬ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রমে জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২২ কেজি থেকে ২৫ কেজি। এছাড়া কিছু ডিলার বিভিন্ন খরচ দেখিয়ে বস্তাবাবদ প্রতি গ্রাহকের কাছ থেকে ২০ টাকা করে বেশি নিচ্ছেন।
চাঁদপুরের সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়ন ও বালিয়া ইউনিয়নে চাল বিক্রিতে এসব অনিয়ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের।ডিলারদের এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগীদের।
বাংলাটিভি/ এসনূর



