দেশবাংলা
রোহিঙ্গাদের ভুয়া পরিচয়পত্র দেয়ার অভিযোগে আটক ৩

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দেয়ার অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের অফিস সহকারীসহ তিন জনকে আটক করা হয়েছে। গতরাতে কমিশনের নিজস্ব তদন্ত টিম তাদের আটক করে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জান জানান, গেলো মাসে আটক হওয়া রোহিঙ্গা নারী লাকী আক্তারের কাছ থেকে তথ্য পেয়ে, এ কাজে জড়িত ৫ জনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গতরাতে নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া একটি ল্যাপটপসহ, তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী জয়নাল আবেদীন, পটিয়া উপজেলার বিজয় দাশ ও সুমাইয়া আক্তার। বিজয় গাড়ি চালক ও সুমাইয়া একটি হাসপাতালের আয়া। এদের মধ্যে জয়নালের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা ও অন্য দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান, তিনি।



