দেশের বিভিন্নস্থানে চলছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

দেশের বিভিন্নস্থানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে ফাইনাল খেলায় গোপীনাথপুর ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রঘুনাথপুর ইউনিয়ন।জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলা দল ১-০ গোলে মাদারগঞ্জ উপজেলাকে পরাজিত করে। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
উদ্বোধনী খোলায় অংশ নেয় মহেশপুর উপজেলা বনাম সদর উপজেলা।নক আউট ভিত্তিতে আজ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। এতে জেলার ৬ টি উপজেলার ১২টি দল অংশ নেবে। পাবনায় জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্ট ৯টি উপজেলা ও পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নেবে।উদ্বোধনী খেলায় সুজানগর উপজেলা ১-০ গোলে পরাজিত করে পাবনা পৌরসভাকে।
মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায়, তালেবপুর বনাম চামিগ্রাম ইউনিয়ন এর মাঝে লড়াই হয়। খেলাটি ড্র হওয়ায় টাইবেকারে চারিগ্রাম ইউনিয়নকে ২-৩ গোলে পড়াজিত করে চ্যাম্পিয়ন হয় তালেবপুর ইউনিয়ন। গাজীপুরের কালীগঞ্জে ফাইনাল ম্যাচে জাঙ্গালিয়া ইউনিয়ন তুমলিয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে।
পরে মেহের আফরোজ চুমকি এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাটিভি/ এসনূর



