
আগামী অক্টোবরে ভারত থেকে ২০ টি রেলের ইঞ্জিন আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভারত ও চীন সফর শেষে মঙ্গলবার সকালে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এতে ২০২১ সালে পদ্মা সেতু উদ্বোধনের সময় রেল সংযোগ চালু করা হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী। এসময় রেলের উন্নয়নের অংশ হিসাবে সিঙ্গেল লাইনগুলোকে ডাবল লাইনে আনার পাশাপাশি নতুন রুটে রেল চলাচলের কাজ শুরু হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চারদিন থেকে বাড়িয়ে ছয় দিন চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



