আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে বিস্ফোরণ

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত আরও ৩১ জন আহত হয়েছেন।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে আজ এই হামলার ঘটনা ঘটে। তবে হামলায় প্রেসিডেন্ট আশরাফ ঘানি কোনো আঘাত পাননি, তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ঘানি যখন ভাষণ দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বিস্ফোরণটি ঘটানো হয়। আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় পাঁচ বছর মেয়াদের জন্য এ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন ঘানি। এর আগে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তালেবান। নির্বাচনী সভা-সমাবেশ ও কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে তারা।
এরপর থেকে সারা দেশজুড়ে নির্বাচনী সমাবেশগুলো ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যেই খোদ প্রেসিডেন্টের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটল।
বাংলাটিভি/ এসনূর



