নগরকান্দায় বাঁধ দিয়ে খাল দখল

নজরুল ইসলাম, নগরকান্দা ও ভাঙ্গা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন খালে দির্ঘদিন ধরে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাটি ভরাট করে ব্যাক্তিগত স্থাপনা নির্মাণ করছে স্থানীয় একটি মহল। একাধিকবার বাঁধ তুলে নেয়ার কথা বললেও তারা বিষয়টি আমলে নেয় না আর তাই স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে মুক্ত হচ্ছে না খাল বা উন্মুক্ত জলাশয়, অভিযোগ স্থানীয়দের।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদি ইউনিয়নে কুমার নদ থেকে প্রবহিত খালটিতে বাঁধ দিয়ে স্থানীয় একটি মহল দির্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। অন্যদিকে, উপজেলার তালমা ইউনিয়নে রেল লাইনের পাশের প্রবাহিত খালটি দখল করে মাটি ভরাট করে ব্যাক্তিগত স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন প্রভাবশালী এ মহলটি।
এসব খালের মুখ আগে ১শ ফিট প্রশস্ত ছিল। দখলবাজদের দৌরাত্মে তা শুন্যের কোঠায় পৌঁছেছে বলে জানান, ইউপি সদস্য বরুণ কান্তি।
কৃষকরা বলছেন, খালে ২টি বাঁধ থাকার কারণে কৃষিকাজে নানা রকম অসুবিধা হচ্ছে। দ্রুত এসব খাল দখলমুক্ত করে কৃষিকাজে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার খালগুলো সনাক্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে যেকোন মূল্যে তা উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান, নগরকান্দা উপজেলা সহকারি ভুমি কশিশনার আহসান মাহমুদ রাসেল।
বাংলাটিভি/ নূর



