চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫ তম জন্মোৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও নড়াইলের চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোঃ জাফর উদ্দীন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অনেকে।
চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এ প্রতিযোগিতায় পুরুষদের ৮টি ও নারীদের ৪টি নৌকা অংশগ্রহন করে। এদিকে, হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বানিয়াচং উপজেলার কালারডোবা হাওরে এ প্রতিযোগিতায় হাজারও দর্শনার্থীর ঢল নামে।
অন্যদিকে হারিয়ে যাওয়া এ নৌকাবাইচ প্রতিযোগিতাটি প্রতি বছরই আয়োজন করবে বলে জানিয়েছেন আয়োজকরা।



