দেশবাংলা

বিশ্ব হাতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব হাতি দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউসিএন এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো: ইয়াসিন নেওয়াজের সভাপতিত্বে, এতে আইইউসিএন-এর কান্ট্রি প্রতিনিধি রকিবুল আমিন, ইউএনএইচসিআর প্রতিনিধি মারিন ডিন কাজদমকাচসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা পরিকল্পনাসহ সরকারের আগামী দশ বছরের হাতি সংরক্ষণ কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button