দেশবাংলা
‘প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে কঠোর শাস্তি’

ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয়ভাবে কার্যক্রম পরিচালনার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সাম্প্রতি সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা জানাতে, সকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় মেয়র আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সময় জনগণকে সচেতন হলে চলবে না, তার জন্য জাতীয়ভাবে আন্দোলনের ডাক দিতে হবে। এ ছাড়া কোন প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণাও দেন সিটি মেয়র।



