বিশ্ববাংলা

মদিনা মার্কেট থেকে ৭০ বাংলাদেশিকে গ্রেফতার

সৌদি আরবের মদিনায় মার্কেট ঘেরাও করে ৭০ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মদিনা মসজিদুল হারামের আঠার নম্বর গেটের সামনে অবস্থিত ‘তাইয়্যিবা কমার্শিয়াল সেন্টারে’ এই গণগ্রেপ্তার করা হয়।

পুলিশের এই গ্রেপ্তারে পবিত্র হারাম শরীফে ফজরের নামাজ পড়তে যাওয়া প্রবাসীরাও বাদ পড়েননি। গ্রেপ্তার হওয়া এসব বাংলাদেশিরা বর্তমানে জেদ্দার কারাগারে মানবেতর জীবনযাপন করছেন।

তাইয়্যিবা কমার্শিয়াল সেন্টারের এক বাংলাদেশি ব্যবসায়ী জানান, আকামাসহ সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, বাংলাদেশিদের ধরে নিয়ে যায় সৌদি পুলিশ। পুরো মদিনা নগরী জুড়ে এখন চলছে গণগ্রেপ্তার আতঙ্ক। এমনকি কোনো কপিলের আবেদনও পাত্তা দেয়নি পুলিশ।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button