দেশবাংলা
মাদারীপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মাদারীপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ১ জন।
সকালে মাদারীপুর সদর উপজেলার সিদ্দিখোলা চ্যাপলার বাড়ীরমোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও একজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে ৩জন মোটরসাইকেলযোগে মাদারীপুরে যাওয়ার পথে, সিদ্দিখোলা এলাকায় পৌঁছুলে বিপরীত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার মনছুর সর্দারের ছেলে ফজলুল হক সর্দারসহ অজ্ঞাত আরও ১ জন।
এদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বাংলাটিভি/ নূর



