দেশবাংলা

দুইদিন আখাউড়া স্থলবন্দরে বাণিজ্য বন্ধ থাকবে

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে শুক্রবারও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।অন্যদিকে, সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায়, দু’দেশের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানির মধ্যদিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button