দেশবাংলা
জুড়িতে হাইকোর্ট উপেক্ষা করে চলছে ব্যাটারিচালিত রিকশা

মৌলভীবাজারের জুড়ি উপজেলায় সরকার ও হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অহরহ চলছে ব্যাটারিচালিত রিকসা। এর প্রতিবাদে জুড়ি উপজেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার চৌমহনী চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আগামী ১০ দিনের মধ্যে সরকার ও হাইকোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানায় বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
উপজেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান চুন্নুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল আহমদ, সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, জুড়ি উপজেলা সাধারন সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদ মিয়াসহ অন্যরা।
বাংলাটিভি/ নূর



