দেশবাংলা

রোহিঙ্গাদের ভুয়া পরিচয়পত্র দেয়া ৩ অভিযুক্ত রিমান্ডে

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেয়ার ঘটনায় আটক তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাত রহমানের আদালত এ রায় দেন।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের এস আই রাজেশ বড়ুয়া ৭ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত বিজয় দাশ ও সুমাইয়া আক্তারকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া একটি ল্যাপটপসহ সোমবার রাতে তাদের আটক করে কমিশনের নিজস্ব তদন্ত টিম।

গত মাসে আটক হওয়া রোহিঙ্গা নারী লাকী আক্তার থেকে তথ্য পেয়ে কক্সবাজার থেকে ৫ জনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অফিস সহায়কসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটকের পর তাদেরকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটকে হস্তান্তর করে সিএমপি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button