দেশবাংলা

হাজী দানেশে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানীর সাথে জড়িত শিক্ষক ডক্টর রমজান আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন।

দুপুরে হাবিপ্রবি’র সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তারা অভিযোগ করেন, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক ডক্টর রমজান আলীর বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ার পরও, তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছে।

তাকে চুড়ান্ত বরখাস্ত না করে রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে বক্তব্য রাখেন, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর বলারাম রায়, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর মারুফা বেগম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ অন্যরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button