দেশবাংলা

গাজীপুরে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ নামে এক মাদক কারবারী নিহত হয়েছেন।

র‌্যাব জানায়, গেলরাতে একদল ডাকাত শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় ১টি পিস্তল,৬টি শর্টগান,১টি ওয়ান শুটারগান,১৩টি কার্তুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত মাসুদ পারভেজ শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৩ টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

সংশ্লিষ্ট খবর

Back to top button