দেশবাংলা

হিলিতে পেঁয়াজের দাম রুখতে বৈঠক

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের মুল্য বৃদ্ধি রুখতে ও কারসাজি করে কেউ যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে বন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সাথে বৈঠক করেছে উপজেলা প্রশাসন।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদ উদ্দিন, সম্পাদক মোস্তাফিজুর রহমান, পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলামসহ অনেকে।

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরের ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করার আহবান জানানো হয় সভা থেকে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button