দেশবাংলা
কালিয়াকৈরে খেলনা পিস্তলসহ যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে একটি খেলনা পিস্তলসহ মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার বেড়িচালা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল জানান, সকালে উপজেলার চা-বাগান এলাকার ”নতুন জীবন” নামে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে, মনির হোসেনসহ ১১জন মাদকসেবী পরিচালককে মারধর করে বের হয়ে যায়। পরে মনির বেড়িচালা এলাকার চাপাইর ইউপি সাবেক চেয়ারম্যান শওকত ইমরানকে খেলনা পিস্তল দিয়ে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খেলনা পিস্তলসহ তাকে আটক করে। আটককৃত মনির উপজেলার বেড়িচালা এলাকার হেদায়েত উল্লাহর ছেলে।



