দেশবাংলা

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠনের ৮ সদস্য আটক

মেহেরপুরে আল্লাহর দল নামে একটি সংগঠনের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। গত রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, রঘুনাথপুর গ্রামের আনজিরা খাতুনের বাড়িতে গোপন দাওয়াতী বেঠক চলছে এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় সংগঠনের লিফলেট ও বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলাইডাঙ্গা গ্রামের শহিদুজ্জামান শ্যামল, মোমিনপুর গ্রামের শফিকুল ইসলাম,রঘুনাতপুর গ্রামের মৌসুমি, বন্যা, আঞ্জিরা, রাহাবুল ইসলাম,সুজন ইসলাম এবং জিহাদ আলী। এরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আল্লাহর দল” সংগঠনের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button