দেশবাংলা

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির ২ সমর্থক নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির সমর্থক রিপেল চাকমা ও বর্ষণ চাকমা নিহত হয়েছেন।

গতরাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম গ্রাম নবছড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জনসংহতি সমিতির ২ সমর্থককে হত্যার ঘটনা ঘটেছে।

এদিকে, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, মঙ্গলবার রাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তারা ২ জনকে হত্যা করে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button