দেশবাংলা

সরিষাবাড়ীতে রেলপথ ও মহাসড়ক অবরোধ

জামালপুরের সরিষাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ জুটমিল চালুর দাবিতে রেলপথ ও মহাসড়ক অবরোধ করেছে আলহাজ জুট মিলের শ্রমিকরা।

সকালে উপজেলার আলহাজ জুটমিলের প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তারাকান্দি-সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে এসে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী লোকাল ট্রেন অবরোধ করে রাখেন তারা।

এসময় বক্তব্য রাখেন, আলহাজ জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ অন্যরা।

দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শ্রমিক নেতারা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button