
দেশের বিভিন্নস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাশিয়ানী উপজেলা ৩-০ গোলে গোপালগঞ্জ পৌরসভাকে ও টুঙ্গিপাড়া উপজেলা ১-০ গোলে মুকসুদপুর উপজেলাকে পরাজিত করে। এছাড়া বালকদের উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পৌরসভা ২-১ গোলে কোটালীপাড়া উপজেলা এবং গোপালগঞ্জ সদর উপজেলা ২-০ গোলে টুঙ্গিপাড়া উপজেলাকে পরাজিত করে।
আগামী ১৯ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে। লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় লালমনিরহাট পৌরসভা দল ১-০ গোলে লালমনিরহাট সদর উপজেলা দলকে হারায়। ৫ দিনব্যাপি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। উদ্বোধনী খেলায় উপজেলা পর্যায়ে ৬টি দল অংশ নেয়।
বাংলাটিভি/ নূর



