বিশ্ববাংলা

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ৪ মাসের এক বাংলাদেশি শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। দেশটির উত্তর-পূর্ব সাভোনা ডি ইসোনছোয় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত শিশুর পিতা-মাতা ও তার ভাই।

জানা যায়, ভিল্লেসে গড়িজিয়া এলাকায় পাশাপাশি দুটি গাড়ি রাস্তায় চলন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থলেই চার মাসের শিশুটি মারা যায়।

নিহত শিশুর পরিবার মনফালকন এলাকায় বসবাস করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button