বিশ্ববাংলা

স্বেচ্ছায় দেশে ফিরতে ২৪৮০ জনের নাম নিবন্ধন

লেবানন বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের নাম নিবন্ধনের কার্যক্রম শেষ হয়েছে। গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরে আসতে ২৪৮০ জন বাংলাদেশি নাম নিবন্ধন করেছেন।

প্রতিদিন ভোর থেকেই লেবাননের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা নাম নিবন্ধন করতে দূতাবাসের বাইরে ভীড় করেন। এসব বাংলাদেশিরা বৈধভাবে দেশটিতে প্রবেশ করলেও, এক শ্রেনীর দালালের প্রতারণায় অবৈধ হয়ে যায়।

দূতাবাসের নিকট দীর্ঘদিন ধরে বিনা জরিমানায় দেশে যাওয়ার দাবী জানিয়ে আসছিলেন তারা। এ প্রেক্ষিতে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের চেষ্টায় অবৈধ বাংলাদেশিদের বিশেষ সুযোগ দিতে সম্মত হয় দেশটির সরকার ।

সংশ্লিষ্ট খবর

Back to top button