বিশ্ববাংলা
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশী আটক

মালয়েশিয়ায় মালাকা অভিবাসন বিভাগের অভিযানে ২০ বাংলাদেশিসহ ৯২ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার মাল্লাকা প্রদেশের জাসিন বেসতারি ও ডুরিয়ান তুংগালের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশের ২০ ইন্দোনেশিয়ার ৬৩ মিয়ানমারের ৮ এবং পাকিস্তানের ১জন রয়েছেন।
মাল্লাকা রাজ্য সহকারী ইমিগ্রেশন পরিচালকনার আজমান ইব্রাহিম জানান, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার অংশ হিসেবে দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তিনি আরো জানান, অবৈধ অভিবাসীরা যদি সরকারের দেয়া বিফোরজি কর্মসূচির আওতায় দেশ ত্যাগে ব্যর্থ হয় তাদের জন্য জেল-জরিমানা অবধারিত।



