দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভবন ঝুঁকিতে

গোবিন্দ দেব, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুরের দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ অবস্থানে চলছে শিক্ষার কার্যক্রম। আর ভবনের বিভিন্নস্থানে দেখা দিয়েছে ফাটল। ফলে যেকোনো সময় বিদ্যালয়ের ছাদ ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশংখা করছেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। এছাড়া ৪ জন শিক্ষকের স্থানে ২ জন শিক্ষক দিয়েই চলছে পাঠদান কার্যক্রম।
সুনামগঞ্জের জগন্নাথপুরের দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৬২ সালে। ৩১ শতক জমির ওপর ১৯৯৪ সালে ভবন নির্মাণ করা হয়। এ বিদ্যালয়ে ১শ ১৫ জন শিক্ষার্থীকে ২ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে বলে জানা যায়।
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধান শিক্ষক অজ্ঞন কান্তি তালুকদার বলেন, অন্যদিকে দীর্ঘ দিন থেকে বিদ্যালয়ের ভবন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ অবস্থায় লেখাপড়া করে যাচ্ছেন শিক্ষাথীরা। আর যে কোন সময় ভবন ধসে বড় ধরনের দূর্ঘটনার আশংখায় রয়েছি আমরা। এছাড়া বিদ্যালয়ে যাওয়ার নিদৃষ্ট কোনো রাস্তা না থাকায় প্রতিদিন শিক্ষার্থীদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়।
স্থানীয়রা দাবি জানান, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হলেও দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি। তাই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টি কর্তৃপক্ষ দ্রুত সংস্কার করে লেখাপড়ার উপযোগী পরিবেশ তৈরী করা হবে।
বাংলাটিভি/ নূর



