আন্তর্জাতিকএশিয়া
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০ আহত ৮৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ৮৫ জন।
জাবুল প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল বার্তাসংস্থা এএফিপ’কে জানান, বৃহষ্পতিবার সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে এ গাড়ি বোমা হামলা চালানো হয়। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চিলক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বোমা হামলার পর তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে জাবুলের এই বিস্ফোরণ।



