প্রধানমন্ত্রীবাংলাদেশ
‘মিয়ানমারকে অবশ্যই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’

আসাদ রিয়েল : মিয়ানমারকে অবশ্যই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রধান অ্যান মেইরের নেতৃত্বে দুটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তার সরকার। কিন্তু এতো বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। প্রতিনিধি দলের নেতা অ্যান মেইর জানান, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, এই ক্যাম্পগুলোর অবস্থা এখন আগের চেয়ে অনেক ভাল বলে মন্তব্য করেন তারা।
এসময় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ওপর একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন পুর্ণব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাটিভি/ নূর



