দেশবাংলা
যৌন নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন নূর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভাইস প্রিন্সিপাল শওকত হোসেন রিপনের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
সকালে আখাউড়া পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় ভাইস প্রিন্সিপাল শওকত হোসেন রিপন ও প্রিন্সিপাল আসমা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।
তাদের অভিযোগ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আসমা বেগমের সহযোগিতায় অভিযুক্ত ভাইস প্রিন্সপাল শওকত হোসেন রিপনের যৌন নিপীড়নের শিকার হয়েছে একাধিক ছাত্রী।



