দেশবাংলা

বাকেরগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণের দোকান লুট

বরিশালের বাকেরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় নগদ টাকাসহ প্রায় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।

বুধবার রাতে বন্দরে স্পিডবোট যোগে প্রায় ২৫ জনের ডিবির পোষাকধারী একটি ডাকাত দল বাকেরগঞ্জের কলসকাঠী বন্দরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে নিরাপত্তাপ্রহীদের জিম্মি করে ৭ টি স্বর্ণের দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এসময় ডিউটিতে থাকা এ এস আই জসীম বাঁধা দিলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরতর জখম হন। তাকে হেলিকাপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসি। পুলিশ বলছে তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button