দেশবাংলা
বগুড়ায় নিরাপত্তা কর্মীসহ ৩ জনের লাশ উদ্ধার

বগুড়ায় ইসলামী ব্যাংকের নিরাপত্তা কর্মীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার শাজাহানপুর থানার দ্বিতীয় বাইপাস মহাসড়কে মাদলা ব্রিজের নিচে থেকে পান্নু নামে ইসলামী ব্যাংকের নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাপ্পু জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাসপাহুঞ্জা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
এদিকে, গাবতলী রেল স্টেশনের অদূরে পদ্মরাগ ট্রেনের ধাক্কায় অঞ্জলী রানী নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী থানার দাড়াইল গ্রামের বিরেশ চন্দ্র সরকারের স্ত্রী।
অন্যদিকে, সোনাতলা উপজেলার হাসরাজ গ্রামের মুকুল প্রামানীকের দ্বিতীয় স্ত্রী অনিকা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এছাড়াও, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মামী রহিমা আক্তারের হাতে ভাগনী কলেজ ছাত্রী তাসনিম আক্তার নিপা খুন হয়েছেন। তিনি ইছাপুরা সরকারি কেবি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।



