দেশবাংলা

বগুড়ার দরিদ্রদের জন্য বরাদ্ধ ৬৮ বস্তা চাল উদ্ধার

বগুড়ার বারপুর রাডার স্টেশনের দুটি দোকান থেকে দরিদ্রদের জন্য ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমান আদালত। জেলা খাদ্য বিভাগের সহযোগীতায় বুধবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

জেলা খাদ্য বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্প-খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় দরিদ্রদের জন্য ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম শুরু হয় চলতি মাসে। জেলার ১ লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীর মধ্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হবে। বছরে ৫ মাস এ কর্মসুচী চলবে। প্রতি ডিলার ৫শ জন কার্ডধারীর নিকট চাল বিক্রি করবেন।

তবে এই চাল কালোবাজারীদের হাতে যাচ্ছে এমন সংবাদে খাদ্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত গতকাল বুধবার বারপুরের নামুজা রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চাল উদ্ধার করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button