জামালপুরে জোরপূর্বক খ্রীষ্টান বানানোর প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে ইয়াসিন আকাশ নামে এক মুসলিম কিশোরকে জোরপূর্বক খ্রীষ্টান করা ও তার বুকে ক্রস চিহ্ন লিখে দেওয়ার অভিযোগে খ্রীষ্টান জহির উদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আলী, মুফতি আব্দুল্লাহ , মুফতি শরিফুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা কিশোর ইয়াসিন আকাশকে জোর করে খ্রীষ্টান ধর্মান্তরিত করার মূল হোতা খ্রীষ্টান জহির উদ্দিনকে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানানো সহ এদেশে ইসলামের শত্রুদের অপতৎরতা বন্ধের দাবী জানান বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইয়াসিন আকাশকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে খ্রীষ্টান ধর্মান্তরিত করে জহির উদ্দিন। পরে বিষয়টি জানাজানি হয়ে ইয়াসিন আকাশের মা আঞ্জুয়ারা বাদী হয়ে মেলান্দহ থানায় গত ১৬ সেপ্টেম্বর মামলা দায়ের করলে ১৭ সেপ্টেম্বর পুলিশ জহির উদ্দিনকে গ্রেফতার করে।
বাংলাটিভি/ নূর



