দেশবাংলা
খাগড়াছড়িতে অস্ত্রসহ মারমা যুবক আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ নিয়ং মারমা নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ির রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী জানায়, বাইল্যাছড়ি এলাকায় বেশ কিছুদিন ধরে কয়েকজন অস্ত্রধারী ভয়ভীতি প্রদর্শনসহ এলাকায় চাঁদাবাজি করছে এমন সংবাদ পেয়ে মাটিরাঙ্গা জোনের সদস্যরা ঐ এলাকায় অভিযান চালিয়ে, ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করে।
আটককৃত নিলং মারমা, প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন পার্বত্য শান্তি চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র কর্মী বলে জানা গেছে।



